• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মহানগরীতে কমিশনার কাপ ফুটবল ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে কমিশনার কাপ ফুটবল, ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন।
পুলিশ কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার পাশাপাশি সুস্থ্য থাকার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা করতে হবে। বাংলাদেশ পুলিশের ফুটবল, ভলিবল, হ্যান্ডবল ও ক্রিকেট টিম জাতীয় পর্যায়ে অনেক ভালো খেলছে। বাংলাদেশ পুলিশের খেলাধুলার একটা সোনালী অতীত রয়েছে, আমি মনে করি সেটা আবার ফিরে এসেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের খেলোয়াড়বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category