• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মেলান্দহে রিথি হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি জামালপুর :

জামালপুরের মেলান্দহ উপজেলায় কিশোরী নববধূ রিথি আক্তার হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নববধূর সহপাঠী ও স্থানীরা।

রবিবার (২৪সেপ্টম্বর) সকালে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন সহপাঠী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় কিশোরী নববধূ হত্যা মামলার প্রধান আসামি গোলাম রাব্বানীসহ সকল আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় আসেন। এ সময় বিক্ষোভকারীরা আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে স্লোগান দেন। পরে আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

নিহত রিথি আক্তার চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

উল্লেখ্য, রিথি ও তাঁর স্বামী গোলাম রব্বানী চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। একই বিদ্যালয়ে লেখাপড়া করতেন। এক সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক থেকে এক পর্যায়ে এ বছর মে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে থেকে রিথি বেশি সময় বাবার বাড়িতেই থাকতেন। গত বুধবার (২০সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে রিথি বেতমারী তার বাবার বাড়ি থেকে স্বামীর সাথে মোটরসাইকেল করে বৃষ্টিতে ভিজে শ্বশুর বাড়িতে আসেন। ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে ঘরের মেঝেতে রিথির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category