• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে নওগাঁয় বক্তৃতা প্রতিযোগিতা

দিনকাল বিডি / ২৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে বক্তৃতা প্রতিযোগিতায় চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের প্যারিমোহন লাইব্রেরী চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’ এর আয়োজন করেন।
বক্তৃতা প্রতিযোগিতা চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মামুন সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লিটন, সহ-সভাপতি এমএম রাসেলসহ প্রমুখ।
চূড়ান্ত পর্বে দুই দলে মোট ২৭জন শিক্ষার্থী অংশ নেবে। এর আগে ১৩ অক্টোবর প্রতিযোগীতা শুরু হলে ১৪টি স্কুলের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
সংগঠনের সহ-সভাপতি এমএম রাসেল বলেন, ১৯৬৯ সালের ১৫ই ফেব্রæয়ারি আগরতলা মামলার অন্যতম অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক বন্দি অবস্থায় নৃশংসভাবে হত্যার শিকার হন। গণ-অভ্যুত্থান যাদের বীরত্বসূচক আত্মদানে সফল হয় শহীদ সার্জেন্ট জহুরুল হক তাঁদের অন্যতম। যার আত্মদানের কাহিনী নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে ‘একুশে পরিষদ নওগাঁ’ শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মরণে এই বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেন। অনুষ্ঠানে শেষে বিজয়ী ও অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category