• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগেরহাটে বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মী আটক

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটে বিশেষ অভিযানে বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মী ও ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । গেল ২৪ ঘন্টায় রবিবার (০৮ অক্টোবর) সকাল থেকে সোমবার (০৯ অক্টোবর) সকাল পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে ।
এদের মধ্যে বাগেরহাট সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন মোজাম, যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মুরাদ হোসেন রয়েছে ।
অন্যদিকে একই সময়ে অভিযান চালিয়ে ৩ কেজি গাজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে । এছাড়া বিভিন্ন স্থান থেকে ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ৩ কেজি গাজা উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category