• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে আওয়ামীলীগ নেতাদের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

মো: ফারুক হোসেন
কালাই প্রতিনিধিঃ

গত রবিবার বিকাল ৫টায় “৭১ টেলিভিশন এ ভোটযোগ অংশে” জয়পুরহাট-২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে একটি সংবাদ প্রচারিত হয়েছে। সংবাদটি কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত সংবাদ বলে মন্তব্য করে
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেন কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর এর আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও দলীয় জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও জামাতের সাথে গোপন আঁতাত ও যোগসাযোশে আওয়ামী লীগের লেবাসধারী জনবিচ্ছিন্ন, দুর্নীতির দায়ে অভিযুক্ত গোলাম মাহফুজ চৌধূরী অবসর ও শওকত হাবিব তালুকদার লজিকসহ কতিপয় স্বার্থানেশী ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের সু-নিশ্চিত বিজয়কে বানচাল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। যার নগ্ন অপপ্রয়াস সংশ্লিষ্ট সাংবাদিকের সাথে যোগশসাযোশের মাধ্যমে ৭১ টেলিভিশনে প্রকাশিত এই নিউজ। যা ৭১ টিভির গ্রহণযোগ্যতাকেও ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের ওয়ার্ড যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম সবুজ হত্যাকাণ্ড ও এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে মাননীয় হুইপ মহোদয়কে দোষারপ করা সম্পূর্ন অযৌক্তিক ও ভিত্তিহীন।

মাত্রাই ইউনিয়নের কুসুমসাড়া গ্রামের ২০১৯ সালে নিহত সামছদ্দিন সরদার মূলত ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক ছিলেন এবং তার মৃত্যু হয়েছিল গ্রামের একটি রাস্তাকে কেন্দ্র করে বিবাদমান দুইপক্ষের সংঘাতের কারনে।

তিনি আরো বলেন,মাননীয় হুইপ এর বিপক্ষে বিএনপি জামায়াতের সাথে সখ্যতার যে অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা ও ভিত্তিহীন বরং অবসর চৌধুরীই আওয়ামী লীগের নেতাকর্মীর সমর্থন না পেয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল মিটিং করে থাকেন যা এলাকার সবাই অবগত আছেন।

৭১ টেলিভিশনের মত একটি স্বনামধন্য প্রতিষ্ঠানকে ব্যাবহার করে এহেন সংবাদ পরিবেশন কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। সংবাদটি জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য ও জনপ্রতিনিধিগণ সহ সর্বস্থরের সাধারন মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। বিধায় সংবাদটি প্রত্যাহার পূর্বক জয়পুরহাট বাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ৭১ টেলিভিশনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তা তুলে ধরার জোর দাবী জানানো হয়।

এ সময়, ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান নাদিম তালুকদার, আক্কেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাক্ষ মোকছেদ আলীসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category