• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট ১৫ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৮৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা প্রশাসন এর সহযোগিতায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যেগে উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযান পরিচালনাকালে সরিষার তেল এর অনুকূলে বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করে ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১) বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোর (সরিষার তেল মিল), বটতলী বাজার, ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা; লেবেল ও মোড়কবিহীন সরিষার তেল উৎপাদন ২) ভাই ভাই অয়েল মিল, ইটাখোলা, ক্ষেতলাল, জয়পুরহাট প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪ হাজার টাকা

জরিমানা এবং শামীম কনফেকশনারি, ইটাখোলা, ক্ষেতলাল, জয়পুরহাটকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বিতরণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার জরিমানাসহ ০৩ মামলা দায়ের করা হয়।

উক্ত মোবাইল কোর্ট ২ টি পরিচালনা করেন নুসরাত জাহান বন্যা, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ক্ষেতলাল, জয়পুরহাট ও জিন্নাতুল আরা, সহাকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ দেলোয়ার হোসেন , ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর এ রকম অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category