• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে পরিবহন ধর্মঘটে যাত্রীদের চরম ভোগান্তি

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রংপুর মোটর মালিক সমিতির ডাকা ‘পরিবহন ধর্মঘটে’ কুড়িগ্রাম-রংপুর সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে পরিবহণের অভাবে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল থেকে জেলা শহরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে গিয়ে বাস না পেয়ে বাধ্য হয়ে অনেকে ব্যাটারি চালিত অটোরিকসায় গন্তব্যের উদ্দেশে যাত্রা করছেন। তবে দূরপাল্লার এবং আন্তজেলা বাস চলাচল বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক দেখা গেছে।
এদিকে শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ডাকা পরিবহন ধর্মঘটকে সমাবেশ ‘বানচালের’ ধর্মঘট হিসেবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বলছেন, ‘সরকারি ছুটির দুইদিন পরিবহন ধর্মঘট ঘোষণা প্রমাণ করে এই ধর্মঘট রংপুরে বিএনপি’র সমাবেশকে ঘিরেই দেওয়া হয়েছে। কিন্তু নেতাকর্মীরা সকল বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করবেই।’ আগামীকাল শনিবার রংপুরে বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা রয়েছে।

শুক্রবার সকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা রংপুরসহ জেলার বাইরে যাওয়ার উদ্দেশে বাসস্ট্যান্ডে গিয়ে বাস না পেয়ে দুর্ভোগে পড়েছেন। অনেকে বাস না পেয়ে ফিরে গেলেও বেশিরভাগ যাত্রী প্রয়োজনের তাগিদে ব্যাটারি চালিত অটোরিকসায় গন্তব্যের উদ্দেশে রওয়ানা হচ্ছেন। ভোগান্তির দিনে অটোরিকসাই যেন তাদের ভরসা!

রংপুর জেলা মোটর মালিক সমিতির ডাকা দুই দিনব্যাপী পরিবহন ধর্মঘটে কড়িগ্রাম জেলা মোটর মালিক সমিতির ‘সম্মতি নেই’ বলে জানিয়েছেন জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান বকসি।
তিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে কোনও নির্দেশনা নেই। তবে রংপুরের ডাকা ধর্মঘটে আমাদের জেলার মোটর মালিকরা গাড়ি চালাবেন কিনা সে সিদ্ধান্ত তাদের (মালিকদের)। গাড়িগুলো ব্যাক্তি মালিকানাধীন। আমরা বলে দিয়েছি, যারা গাড়ি চালাতে চাইবেন তারা চাইলে গাড়ি চালাতে পারবেন। আমাদের এখান থেকে কোনও প্রতিবন্ধকতা নেই। তবে সেক্ষেত্রে দায়দায়িত্ব তারা নিজেরা বহন করবেন।’
তবে বাস্তবে তার এই দাবির সত্যতা পাওয়া যায়নি। শুক্রবার সকাল থেকে কুড়িগ্রাম থেকে কোনও যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়নি। এমনকি বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট কাউন্টারও বন্ধ পাওয়া গেছে।
বাস মালিক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ এ অবস্থায় আমরা গাড়ি চালালে গাড়ি আটকে দেওয়া থেকে শুরু ভাঙচুরও করার আশঙ্কা রয়েছে। তাই বাধ্য হয়ে গাড়ি চালানো বন্ধ রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category