• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের অভিযোগ থানায় মামলা ॥ গ্রফতার-১

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে ধর্ষনের সময় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার ও ধর্ষককে গ্রেফতার করে থানা পুলিশ। সিএনজি চালক সবুজ মহন্ত কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের চাটখইর ব্রিজের পাশে ধান খেতের আইলে নিয়ে ধর্ষন করছিল। এসময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলিশ তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে গ্রেফতার করে। সবুজ মহšত্ম আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের গোপাল মহন্তের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মানসিক প্রতিবন্ধী কিশোরী গত ১ নভেম্বর বুধবার বেলা ৩ টায় সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওইদিন বিকেলে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় নেমে ঘোরাঘুরি করতে থাকে। রাত ১০ টায় আসামী আদমদীঘির সিএনজি চালক সবুজ মহšত্ম ওই কিশোরীকে কৌশলে প্রলোভন দেখিয়ে তার চালিত সিএনজিতে তুলে অপহরণ করে। পরদিন গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত দেড়টায় টায় আসামী সবুজ মহন্ত কিশোরীকে নিয়ে নওগাঁ-বগুড়া মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া নামক স্থানের চাটখইর ব্রিজের পাশে ধান ক্ষেতের আইলে নিয়ে ধর্ষন করছিল। এ সময় মহাসড়কে টহলরত আদমদীঘি থানা পুলিশ তাদের রা¯ত্মার উপরে ফাঁকা সিএনজি দেখে আসে পাশে তলস্নাশি চালানোর সময় আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ভিকটিমকে উদ্ধার ও ধর্ষক সবুজ মহন্তকে গ্রেফতার করে । এ ঘটনায় ভিকটিমের দুলাভাই বাদি হয়ে আদমদীঘি থানায় সবুজ মহন্তকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

আদমদীঘি থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা ও গ্রেফতারকৃত ধর্ষক সবুজ মহন্তকে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category