• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ভারতে চিকিৎসাধীন ’রাসেল’ নাশকতা মামলার আসামী

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ভারতে চিকিৎসাধীন রাসেল (৩৩) কে নাশকতা মামলার আসামী করা হয়েছে। সে পুঠিয়ার বিড়ালদহ এলাকার আব্দুর রশীদের ছেলে। মামলার আসামী মোঃ ভুলু (৫৫) নামের একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে অবরোধ চলাকালে রোববার (৫ নভেম্বর) পুঠিয়ার বিড়ালদহ এলাকায় মহাসড়কের ব্রীজের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করার দায়ে রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভূট্টোসহ স্থানীয় আরও ১০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি নাশতার মামলা করে পুঠিয়া থানা পুলিশ। এই মামলায় আরও ১৭০/১৮০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এই মামলার কারণে পুঠিয়া বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা এলাকায় গা ঢাকা দিয়েছে।
এদিকে এই মামলায় ভারতে চিকিৎসাধীন রাসেল নামের একজনকে আসামী করা হয়েছে। এতে তার পরিবার ও আত্মীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাসেলের বাবা আব্দুর রশীদ জানান, তার ছেলে অসুস্থ। সে চিকিৎসার জন্য ১৫ দিন ধরে ভারতে অবস্থান করছে। অথচ তাকে নাশকতা মামলার আসামী করা হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত রোববার কিছু মানুষ ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ এলাকায় একটি ব্রীজের উপর টায়ার জ্বালিয়ে নাশকতার সৃষ্টি করে। এই ঘটনায় মামলা করা হয়েছে। তবে ভারতে চিকিৎসাধীন রাসেলের বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category