• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আইজিপি কর্তৃক পুরস্কার পেলেন উলিপুর থানার ৪ পুলিশ সদস্য

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম(বার), পিপিএম কর্তৃক পুরস্কার পেলেন উলিপুর থানার ৪ জন পুলিশ সদস্য।
পুরষ্কার প্রাপ্তরা হলেন- উলিপুর থানার এসআই মোঃ আব্দুল বাতেন, এসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ আরিফুল ইসলাম ও নামাজের চর তদন্ত কেন্দ্রের এসআই মোঃ শামীম মন্ডল।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা সভায় আইজিপি’র পক্ষে এসব পুরস্কার তুলে দেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

জানা যায়, ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আইজিপি কর্তৃক এসব পুরষ্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্নরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম সহ জেলা পুলিশের সকল থানা/ইউনিট ইনচার্জবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category