স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কীত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও কামরুল হাসান এতে সভাপতিত্ব করেন।উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি এতে উপস্থিত ছিলেন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন, সোনালী ব্যাংক লি: নওগাঁর প্রিন্সিপাল অফিসের পিসিও বাসার আহমেদ, মহাদেবপুর শাখার ব্যবস্থাপাক মিজানুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি প্রমুখ। সভায় উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইউএনও কামরুল হাসান সোহাগ।