• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

সুন্দরগঞ্জে আফরুজা বারীকে নৌকা মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের আনন্দ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছে বেলকা ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সোমবার রাতে উপজেলার বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি নেতৃত্বে একতা বাজার থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামন দিয়ে পূনরায় একতা বাজারে এসে শেষ হয়। মিছিলে ঢাক-ঢোল ও তবলার বাজনার সুরে সুরে নৌকা মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

এসময় উপস্থিত ছিলেন, বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হিরু, আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. রেজাউল আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সদস্য আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বেলাল উদ্দিন প্রমূখ। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাঁর সহযোগি অঙ্গ-সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি বলেন, আমরা দীর্ঘ প্রতিক্ষার পর এ আসনে আফরুজা বারী আপা নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। তাকে নৌকা প্রতীক দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই৷ আমরা জনসাধারণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী ৭ জানুয়ারি আফরুজা বারী আপাকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দিবো ইনশাআল্লাহ।

এর আগে, রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মিসেস আফরুজা বারীর নাম ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনে উপজেলার ১১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোট সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার ১৩০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ৯১৪ জন। তুলনামুলকভাবে নারী ভোটারের সংখ্যা বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category