• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আ’লীগের দলীয় প্রার্থী শাহরিয়ার আলম

দিনকাল বিডি / ১৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
নির্বাচনী এলাকা-৫৭ রাজশাহী-৬(বাঘা-চারঘাট)আসনে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন দলীয় নেতা কর্মীরা।
বুধবার(২৯-১১-২০২৩) সন্ধ্যার আগে নিজ নির্বাচনী এলাকায় ফিরলে তার গলায় ফুলের মালা পরিয়ে দেন নেতা-কর্মীরা। মাগরিব নামাজ শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে হযরত শাহ্ আব্দুল হামিদ দানিশমন্দ(রহঃ) এর মাজার জিয়ারত করেন শাহরিয়ার আলম। এর আগে বানেশ^র থেকে মোটরসাইকেলের বহর নিয়ে বাঘায় নিয়ে আসেন হাজারো নেতা-কর্মীরা। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল জানান,পরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছেন।
জানা যায়,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন,আ’লীগ দলীয় মনোনীত প্রার্থী, ৩বারের নির্বাচিত এমপি .পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ২০০৮ সাল থেকে ২০১৮ সালে নির্বাচিত হন তিনি। একাধিক প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেও মনোনয়নবি ত হন।
এ ছাড়াও এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, আওয়ামী লীগের মনোনয়ন বি ত সাবেক এমপি রায়হানুল হক রায়হান, জাতীয় পার্টির দলীয় প্রার্থী শামসুদ্দিন রিন্টু, জাকের পার্টির মনোনীত প্রার্থী রিপন আলী, স্বতন্ত্র প্রার্থী খায়রুল ইসলাম, ইসলাফিল বিশ্বাস ।
উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার শারমিন আখতার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-ইনু) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন জুলফিকার মান্নান জামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ। বৃহসপতিবার মনোনয়নপত্র উত্তোলন করে দাখিল করবেন জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category