পোরশা(নওগাঁ)প্রতিনিধি: দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে নওগাঁর পোরশায় জাতীয়পার্টি(এ) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা জাতীয়পার্টির সভাপতি আকবর আলী কালু তার নির্বাচনী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সালমা আক্তারের নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় সংশ্লিষ্ট দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক এ্যাডভকেট মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জয়নুদ্দীন মাষ্টার, সহ-সভাপতি শামসুল আলম, দপ্তর সম্পাদক রশীদুল হাসান, প্রচার সম্পাদক মাহবুবুল রহমান সুমন, সাপাহার উপজেলা আহবায়ক ইসারুল হক সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিল শেষে তিনি স্থানীয়
সাংবাদিকদের তিনি জানান, তৃতীয়বারের মতো তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। তাকে দলীয় মনোনয়ন দওয়ায় তিনি খুশি। তিনি দলের চেয়ারম্যানে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।