• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন

স্ত্রী হাবিবুন নাহারের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি মেয়র খালেক

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বাগেরহাট -৩ (রামপাল -মোংলা) আসনের জন্যে ভোট চেয়ে তিনি বলেন, অবহেলিত রামপালে স্কুল, কলেজ, রাস্তাঘাট, কলকারখানাসহ বিভিন্ন স্থাপনা আওয়ামী লীগ সরকার করেছে। এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে শেখ হাসিনা বিশেষ

গুরুত্ব দিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পন্ন ও খান জাহান আলী বিমানবন্দর নির্মানের কাজ করছেন। শেখ হাসিনা আছে বলেই মানুষ শান্তিতে বসবাস করছে। যে কারণে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূণরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে আওয়ামী লীগে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরতে হবে। রামপাল মোংলা’র নৌকার মনোনীত প্রার্থী হাবিবুন নাহারকে নির্বাচিত করতে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহবান করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার শ্রীফলতলা পাইলট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপনের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি আরো বলেন, জনগণের ভোটাধিকার আওয়ামী লীগ সরকারই বাস্তবায়ন করেছেন। জামায়াত, বিএনপির নৈরাজ্য দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনে ভরাডুবির ভয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মনির আহমেদ প্রিন্সের সঞ্চালনায় কর্মী সভায় আরো বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুল রউফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল কবির ঝিলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category