• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম–১০ আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল চান স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম

দিনকাল বিডি ২৪ / ১৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : হলফনামায় হত্যা মামলা ও টাকার তথ্য গোপন করার অভিযোগে চট্টগ্রাম-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোঃ মহিউদ্দিনের মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম আজ বৃহস্পতিবার লিখিত অভিযোগে উল্লেখ করেন, চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, খুলশী, ডবলমুরিং) আসনে মনোনয়নপত্র জমা দেয়া মোঃ মহিউদ্দিনের বিরুদ্ধে ১৯৯৯ সালে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছিলো।
কিন্তু, এই মামলার তথ্য তিনি সম্পূর্ণ গোপন করেছেন। তিনি মিথ্যা তথ্য দিয়ে হলফনামা জমা দিয়েছেন। এ ছাড়া মোঃ মহিউদ্দিন হলফনামায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা থাকা অর্থের কোনো তথ্য দেননি।

মনজুর আলমের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মোঃ মহিউদ্দিন বাচ্চু সংবাদ মাধ্যম কে বলেন, ‘আমি কী কী গোপন করেছি, তা উনি ওপেন (প্রকাশ) করে দিক। কোনো থানায় আমার নামে কোনো মামলা নেই। আর ছাত্রলীগ করার সময় মামলা ছিল কি না, তা আমার জানা নেই।’

নির্বাচন কমিশনে জমা দেয়া নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিনের হলফনামার তথ্য অনুযায়ী, মহিউদ্দিনের বার্ষিক আয় ১৭ লাখ ৯৪ হাজার টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ টাকা রয়েছে ১১ লাখ টাকা। ৯০ লাখ টাকা দামের দুটি গাড়ি আছে তাঁর। তিনটি কোম্পানিতে এক কোটি টাকার শেয়ার রয়েছে।

এ ছাড়া ৩০ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ৬০ হাজার টাকার আসবাবসামগ্রী আছে তাঁর। এ ছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে ৩ কোটি ৫০ লাখ টাকার অকৃষি জমি রয়েছে বলে ও হলফনামায় উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category