• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মহানগরীতে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী-সহ দুইজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রীসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মহানগরীর শাহমখদুম থানার রোড নওদাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় পৌনে ৪ লক্ষ টাকার নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ আবু ইউসুফ (৩৮), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চক আলমপুরের সাইফুল ইসলামের ছেলে (বর্তমানে রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় বসবাস করে) ও মোঃ আবুল কাসেম জুলহাস (৫৭), সে টাঙ্গাইল জেলার গোপালপুর থানার চর মহাইল গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে।

সে বর্তমানে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরে বসবাস করে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শাহমখদুম থানার রোড নওদাপাড়া এলাকায় একটি বাড়িতে দুই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অনুমোদন বিহীনভাবে ভেজাল প্রসাধনী সামগ্রী তৈরি করে বাজারজাত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে মহানগরীর শাহমখদুম থানা পুলিশের একটি দল সকাল পৌনে ১১ টায় বর্নিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ আবু ইউসুফ ও মোঃ আবুল কাসেম জুলহাসকে গ্রেফতার করে। এসময় সেখান থেকে পৌনে ৪লক্ষ টাকার নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী ও প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার বা মোড়ক ব্যবহার করে নকল প্রসাধনী বাজারজাত করার জন্য মজুত করে। গ্রেফতার মোঃ আবু ইউসুফ নিজেকে মালিক এবং মোঃ আবুল কাসেম নিজেকে কর্মচারী হিসেবে কাজ করে বলে জানায়। অভিযানটি পরিচালনা করেন, আরএমপি শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ নূর আলম সিদ্দিকীর সার্বিক

তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার শারমিন আকতার চুমকির নেতৃত্বে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, এসআই এসআই মোঃ নাসির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।এ ব্যপারে গ্রেফাতারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category