• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা আ”লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার(২০ ডিসেম্বর)উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাহেবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন,আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ত্যাগের রাজনীতি। আওয়ামী লীগের সঙ্গে থাকতে হলে ত্যাগী হতে হবে। ত্যাগের মধ্যে দিয়ে সফলতা অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একত্রে হয়ে মিলেমিশে কাজ করে আওয়ামী লীগ কে সুসংগঠিত করতে হবে এবং আগামী ২০২৪ সালে ৭ ই জানুয়ারি নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আত্রাই উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি হেলাল এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ এবাদুর রহমান, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম-সাধারণ মোঃ আফছার আলী ও মোঃ নাহিদ ইসলাম বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক নাদিম ও মোঃ ফজলে রাব্বি জুয়েল,

প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মিতু মনি,দপ্তর সম্পাদক মোঃ লিটন,আইন বিষয়ক সম্পাদক মোঃ মতিউর রহমান,সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category