• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘির শিববাটী-গাদোঘাট সড়ক পাকাকরণের দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি / ২৪১ Time View
প্রকাশঃ বুধবার, ২ নভেম্বর, ২০২২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির শিববাটী থেকে গাদোঘাট গ্রাম পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকাকরণের দাবীতে এলাকার নারী পুরুষ মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালন করেছেন। গত ২ নভেম্বর বুধবার সকাল ৯টায় উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের গাদোঘাট গ্রাম এলাকার কাঁচা সড়কে এই মানববন্ধন ও অবরোধ করা হয়।
আদমীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গাদোঘাট গ্রাম এই গ্রামের বসবাস করেন হাজারের বেশি পরিবার। দেশ স্বাধীনে পর গ্রামবাসি গাদোঘাট থেকে শিববাটী বাজার হয়ে উপজেলা সদরসহ দেশেল বিভিন্ন স্থানে যোগাযোগ রক্ষা করার জমির আইন প্রসার করে মাটি কেটে সড়ক নির্মান করেন। গাদোঘাটসহ ওই এলাকার বিভিন্ন গ্রামের লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। সড়কটির শিববাটী বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত পাকাকরণ করা হলেও অবশিষ্ট প্রায় দুই কিলোমিটার পর্যন্ত কাঁচা সড়কটি পাকাকরণের কোন উদ্যোগ নেই। ফলে জরুরী রোগি বহনসহ নানা মুখি অসুবিধায় পড়তে হয়। গাদোঘাট গ্রামসহ কয়েকটি গ্রামের যোগাযোগের জনগুরুত্বপুর্ন একমাত্র কাঁচা সড়কটি অবিলম্বে পাকাকরণের দাবী জানিয়ে এলাকার নারী পুরুষ এই মানববন্ধন ও অবরোধ কর্মসুচী পালন করেন। মানববন্ধন কালে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আব্দুল গোফ্ফার ও মেহেদী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category