• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাজার ভয়ে ভূয়া ডাক্তার সেজে আত্মগোপন, দীর্ঘদিন পর গ্রেফতার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মাদক মামলার সাজার ভয়ে ভূয়া ডাক্তার সেজে আত্মগোপনে থাকা মোঃ মমিনুল ইসলাম (৩৫)কে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০১৪ সালে মাদকসহ গ্রেফতার হয় ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের মাদক কারবারি মোঃ মমিনুল ইসলাম। সেই মামলায় জামিন পাওয়ার পর থেকে দীর্ঘদিন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায় ডাক্তার পরিচয়ে আত্নগোপন করেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০২২ সালে মামলায় তার ২ বছরের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। ফুলবাড়ী থানা পুলিশ দীর্ঘদিন ধরে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করতে থাকে।

অনুসন্ধানের এক পর্যায়ে ভূয়া ডাক্তার পরিচয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মমিনুলকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করছি।একটি উন্নয়নমুখী নান্দনিক মাদকমুক্ত কুড়িগ্রামের প্রত্যয়ে জেলা পুলিশ সকলের সহায়তা কামনা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category