এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন থেকে অস্ত্র সহ এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (৩০ ডিসেম্বর) মধ্যরাত আনুমানিক ২টার সময় ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির (৩৮) নামে ওই আ.লীগ নেতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, গত ২৪ ডিসেম্বর পুলিশের উপর হামলার ঘটনায় ১৯জনের বিরুদ্ধে করা মামালার আসামি রবিউল আলম সমির। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত ২টার সময় তাকে আটক করে ডিবি পুলিশ।
আটকের পর তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। আমরা এখন তাকে কোর্টে প্রেরণ করবো। এবং একই মামলার বাকি আসামিদেরও আটক করতে অভিযান চলবে।