• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁ সদরে স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়ক দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত

দিনকাল বিডি ২৪ / ১৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর ৫ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) দেওয়ান ছেকার আহমেদ শিষাণ এর সমন্বয়ক ও সাবেক পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ এহসান রেজা রেন্জা (৫০), কে তিলেকপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল যোগে পার-নওগাঁ হাজীপাড়া

তাঁর নিজ বাসায় ফেরার পথে সদর উপজেলার রামভদ্রপুর গ্রামের বাইপাস সড়কের পার্শে আলহেরা অটো রাইস মিলের সামনে রাত ৯টার সময় মোটরসাইকেল নিয়ে কয়েকজন দুবৃর্ত্ত পেছন থেকে এহসান রেজা রেন্জার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হেলমেট, মাস্ক পরিহিত ছিল।

নওগাঁ পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সরোয়ার তানজিদ সম্রাট জানান, রাত ৯টার সময় রেন্জা চাচা নিজে রক্তাক্ত জখম অবস্থায় মোটর সাইকেল চালিয়ে এসে আমার সামনে পড়ে যায় আমি তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করায়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিতসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে স্হানান্তর করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম বলেন, পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য রেন্জা’কে নির্বাচনি প্রচার এর শুরু থেকে তার মোবাইল ফোনে অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ট্রাক মার্কা ছেকার আহমেদ শিষাণ এর প্রচারণা করতে নিষেধ করে ও প্রাণ প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণ জানান, এহসান রেজা রেন্জা ভোটের শুরু থেকেই আমার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। তিনি আমার নির্বাচনী সমন্বয়ক হিসেবে কাজ করছেন। আজ বিকালে আমার আরও কিছু কর্মী-সমর্থককে নিয়ে তিলেকপুর ইউনিয়ন এলাকায় প্রচারণা শেষ করে বাসায় ফেরার পথে দুই-তিনটি মোটরসাইকেলে করে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁর হাতে, পায়ে অনেক স্থানে ধারালো ছুরি দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে।’ তাঁর মাথায় হেলমেট থাকায় মাথায় কোন আঘাত লাগেনি।

দেওয়ান ছেকার আহমেদ শিষাণে’র অভিযোগ, ‘হামলাকারীরা নৌকার প্রার্থীর ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী। কয়েকদিন নওগাঁ বিভিন্ন স্থানে প্রচারণা চালাতে গিয়ে নৌকার প্রার্থীর কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় আমার কয়েকজন কর্মী আহত হন। আজকেও তারা এসেই রেন্জার কে হত্যার উদ্দেশ্য হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category