• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম ১০ আসনে ১১ হাজার কর্মী-সমর্থক, ভোট মাত্র ২ হাজার!……সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা ফরিদ

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফরিদ মাহমুদ। তিনি বলেন, আমার ১১ হাজার ২০০ নেতা-কর্মী ও সমর্থক রয়েছেন। তাঁদের ভোটও আমি পাইনি। ভোট পেয়েছি মাত্র ২ হাজার ৩৮টি।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

ফরিদ মাহমুদ বলেন, ‘নির্বাচনে আমার ৩ হাজার ৫০০ নেতা-কর্মী কাজ করেছেন। যাঁরা আমার লিস্টেড। এঁদের পরিবারে তিনজন করে সদস্যও যদি থাকে, তাহলে ১০ হাজার ৫০০ ভোট শুধু নেতা-কর্মীর পরিবার থেকে পাওয়ার কথা। এ ছাড়া ৭০০ এজেন্ট নির্বাচনে কাজ করেছেন। এই হিসাবে ১১ হাজার ২০০ ভোট পাওয়ার কথা। কিন্তু আমাদের ভোট দেখাইছে মাত্র ২ হাজার ৩৮টি।’

ফরিদ মাহমুদ বলেন, ‘আজ হোক কাল হোক, সত্য প্রকাশিত হবে। কারও বিরুদ্ধে বলছি না। তবে, আপনারা বুঝতে পারছেন।’

ফরিদ মাহমুদ বলেন, ‘সব কেন্দ্রে আমার এজেন্ট ঢুকতে দেয়নি। সকালে স্বাক্ষর নিয়ে এজেন্টদের বের করে দেয়। প্রতিটি ভোটকেন্দ্রে অপরিচিত লোকদের দেখতে পেয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category