• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে চাঁদার টাকা না দেওয়ায় রিক্সা চালককে কুপিয়ে জখমের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে চাঁদার টাকা না দেওয়ায় দুই রিক্সা চালককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ নিয়ে রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রিক্সা চালকরা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করেছে।

আহত রিক্সা চালক হলেন শেখদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে শাহজাহান (৩০) ও একই গ্রামের লাল মিয়ার ছেলে আক্রাম হোসেন (৩০)। রিক্সা চালক শাহজাহান শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আক্রাম হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রিক্সা চালক শাহজাহানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্মারকলিপি ও অভিযোগ সুত্রে জানা গেছে, পৌর শহরের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি’র ছোট ভাই বিল্লাল হোসেন দীর্ঘ দিন যাবত স্ট্যান্ডের কথা বলিয়া বিভিন্ন রিক্সা থেকে দৈনিক ২০ টাকা এবং মাসিক ৭০ টাকা হারে চাঁদা উত্তোলন করে আসছে।

চাঁদার টাকা না দিলে প্রায়ই রিক্সা চালককে মারধর করে থাকেন। সম্প্রতি ১১ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদার টাকা না পেয়ে রিক্সা চালক শাহাজাহান ও আক্রাম হোসেনকে কুপিয়ে জখম করে বিল্লাল হোসেন, বায়েজিদসহ আরো অনেকেই। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category