আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের বাসিন্দা আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস ছামাদ মাস্টার দীর্ঘ দিন অসুস্থ্য থাকার পর গত রোববার দিবাগত রাত ১০ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি—-রাজিউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী পাঁচ মেয়ে ও তিন ছেলে নাতিনাতনীসহ বহুগ্রনগ্রাহি রেখে গেলেন। পরদিন গতকাল সোমবার বাদ জোহর মরহুমের নিজ গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। আব্দুস ছামাদ মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারন সম্পাদক বেনজীর রহমান, সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, খন্দকার মেহেদী হাসান, মনজুরুল ইসলাম আনোয়ার হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মনিম খান।
#