• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে তিন ভেকু মালিককে ২লক্ষ টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ফসলি জমিতে পুকুর খননের সময় তিন ভেকু মালিককে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান চালিয়ে গত শনিবার বিকেলে এই জরিমানা করেন।

আদালত সুত্র জানায়,আত্রাই উপজেলার বাঁকা,শুটকিগাছা এবং ভোঁপাড়া মাঠে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন চলছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেকু মালিক উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের সাইদুর রহমান (৫৫),পালশা গ্রামের আলমগীর হোসেন খোকন (৪০) এবং শুটকিগাছা গ্রামের খয়বর আলী (৫৪) কে পৃথক তিনটি মামলায় মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস বলেন,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিনজনকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়ছে। ফসলি জমি রক্ষায় এবং অবৈধ পুকুর খনন বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category