• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে নারী নেতৃত্ব হারাম বলা সেই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দিনকাল বিডি ২৪ / ১৪৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা নির্বাচনী জনসভায় নারী নেতৃত্ব হারাম বলে বক্তব্য দেওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম আলী ইজারাদারের বিরুদ্ধে মোংলা থানায় মামলা হয়েছে। সোমবার (২২জানুয়ারী) রাতে মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মোংলা থানায় এই মামলা দায়ের করেন।

মামলার তদন্ত ও আসামীকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম।
এজাহার সূত্রে জানাযায়, ৩০ ডিসেম্বর বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মুসল্লীপাড়া এলাকায় বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র পার্থী ঈগল প্রতিকের ঈদ্রিস আলী ইজারাদারের পক্ষে আয়োজিত সভায় ‘নারী নেতৃত্ব হারাম’ বলে অবমাননাকর ও আক্রমণাত্মক বক্তব্য দেন সুন্দরবন ইউনিয়ন পরিষদের চেয়ার‌ম্যান একরাম আলী ইজারাদার।

যার ফলে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১৮ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ইউপি চেয়ারম্যান একরাম আলী ইজারাদারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,এম আজিজুল ইসলাম বলেন, সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদারের বিরুদ্ধে এ মামলা দায়ের হয়েছে।মামলার তদন্ত শুরু করা হয়েছে। একমাত্র আসামীকে গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

একরাম আলী ইজারাদার মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদে ২০২১সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন। সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র পার্থীর পক্ষে নারী নেতৃত্ব হারামসহ বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন তিনি। নির্বাচন তখন তাকে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ (১ম আদালত) আদালতের বিচারক ওবায়দা খানম স্ব-শরীরে তলবও করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category