• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি,জামালপুর :
জামালপুরের মেলান্দহে ১৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল খালেক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল খালেক ঐ এলাকার জয়নাল মিয়ার ছেলে।

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বেচাকেনা চলছে। পরে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ এর নির্দেশনায় মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো: দেলোয়ার হোসেনের নেতৃত্ব একটি চৌকস অভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুল খালেক কে ১৫০গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় পুলিশের এএসআই হেলাল উদ্দিন, সদস্য নাহিদ পারভেজ ও ছানা উল্লাহ সঙ্গে ছিলেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ বলেন, গাঁজাসহ ওকজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না ও সব মাদক ব্যবসায়ীকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category