• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় চাঁদাবাজ চক্রের চার সদস্য গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
পণ্যবাহি (কাঁচামাল) ট্রাক, সিনএনজি ও অটো ড্রাইভারদের গতিরোধ করে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৪ জন চাঁদাবাজকে রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু মোড়স্থ সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তাকৃতরা হলো-উত্তর মিলিক বাঘা গ্রামের জাহাব আলীর ছেলে আবদুর রহমান রানা (২৭), পলাশী ফতেপুর গ্রামের ওয়াছাব আলীর ছেলে সোহাগ আলী (২৬), কলিগ্রামের মৃত আস্তুল মন্ডলের ছেলে আশাদুল ইসলাম (৩৫), লালপুর উপজেলার রাধাকান্তপুরপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে বিপ্লব আহম্মেদ (২৯)।

পরে তাদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা করে র‌্যাব। বুধবার(০৭-০২-২০২৪) তাদের কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বাঘার বঙ্গবন্ধু মোড়স্থ এলাকায় অভিযান চালায় রাজশাহী র‌্যাব-৫ এর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের অপারেশন দল। চাদাবাজের সময় তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে ১ হাজার ৭৬০ টাকা, একটি টালি খাতা, একটি কলম জব্দ করা হয়েছে।

জানা যায়,তারা অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে বলপূর্বক চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করে আসছিল ।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, র‌্যাব বাদি হয়ে তাদের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category