• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে স্ত্রীকে ধারলো বটি দিয়ে কুপিয়ে হত্যা স্বামী পলাতক

দিনকাল বিডি ২৪ / ২২৯ Time View
প্রকাশঃ শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহারে রাজিয়া সুলতানা (৩৭) নামের এক নারীকে তার স্বামী আব্দুর রশিদ তরকারি কাটা ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যাবার খবর পাওয়া গেছে। গত শুক্রবার (৯ফেব্রƒয়ারী) রাতে সান্তাহার চা-বাগান এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া সুলতানা চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার শ্্রীকান্দ গ্রামের আব্দুর রশিদের স্ত্রী বর্তমানে তারা সান্তাহার চা-বাগান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতো।

সান্তাহার চা-বাগান এলাকাবাসি জানান, আব্দুর রশিদ তার স্ত্রী রাজিয়া সুলতানাকে সান্তাহার পৌরসভার চা-বাগান এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। স্থানীয়দের সুত্রমতে ওই বাসায় বসবাস করা কালে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিল। গত শুক্রবার দিবাগত রাতে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা চলছিল। এক পর্যায়ে স্বামী আব্দুর রশিদ ক্ষিপ্ত মহয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানাকে বাসায় থাকা তরকারি কাটা ধালো বটি বা হাসুয়া দিয়ে এলোপাথরি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

এসময় স্ত্রী রাজিয়া সুলতানার চিৎকারে প্রতিবেশিরা রক্তা অবস্থায় রাজিয়া সুলতানাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে বর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা ১০ টায় মারা যায়। নিহত রাজিয়া সুলতানা পরিবারের কোন সদস্যকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। সান্তাহার টাউন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া ও পলাতক স্বামী আব্দুর রশিদকে আটকের তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category