স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সংশ্লিষ্ট দপ্তরের কিছু অসাধু কর্মকর্তার সহযোগিতায় তিন যুগ আগে স্থাপিত গভীর নলকূপ এলাকায় বিদ্যুৎ চালিত অগভীর নলকূপ স্থাপনের অভিযোগ করা হয়েছে। কর্তৃপক্ষ সম্প্রতি ওই অবৈধ অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেও তিন দিন পরই পুণঃসংযোগ দেয়া নিয়ে বোরো চাষিদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
এদিকে বিদ্যুত চালিত ওই অগভীর নলকূপ বন্ধের দাবীতে এলাকার বোরো চাষিরা মানববন্ধন করেছেন। অবৈধ অগভীর নলকূপ এসটিডবিøউ মালিকের খুঁটির জোর কোথায় তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের অফেল বর্ম্মণের ছেলে শ্রী কর্ণেক বর্ম্মণ অভিযোগ করেন যে, পন্ডিতপুর মৌজায় ১৯৯০ সালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ বিস্তর সরকারি টাকা ভর্তুকি দিয়ে একটি গভীর নলকূপ স্থাপন করে।
গত তিন যুগ থেকে এই গভীর নলকূপের আওতায় তিনশ একর জমিতে সেঁচ দিয়ে আসছেন। উপকারভোগী কৃষকদের নিয়ে সমিতি গঠন করে স্বল্প ব্যয়ে সেঁচ দেয়া হয়। কিন্তু সম্প্রতি একই মৌজায় ওই গ্রামের পরেশ চন্দ্র বর্ম্মণের স্ত্রী কামনা রাণী একটি বিদ্যুৎচালিত অগভীর নলকূপ এসটিডবিøউ স্থাপন করে এবং গভীর নলকূপের আওতাভূক্ত জমিতে অবৈধ ভাবে সেঁচ দিচ্ছেন।
পেশী শক্তির প্রভাব খাটিয়ে জোর পূর্বক ওই গভীর নলকূপ এলাকার চাষিদের বোরো চাষের জমিতে সেচের পানি দিয়ে বিঘা প্রতি ২০০০ থেকে ২২০০ টাকা আদায় করছে। গভীর নলকূপের সেঁচের আওতা কমে যাওয়ায় গভীর নলকূপ রিচালনাকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপর দিকে বিএমডিএ কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা ভুর্তকি দিয়ে গভীর নলকূপ স্থাপনসহ সেচের পানি অপচয় রোধে পাকা ড্রেন নির্মাণ করা হয়।
এদিকে নীতিমালা উপেক্ষা করে গভীর নলকূপ এলাকায় অগভীর নলকূপ স্থাপনের ফলে ফিতা পাইপ ও কাঁচা ড্রেন ব্যবহার করে সেঁচ দেয়ায় ভূগর্ভস্থ পানির অপচয়ের পাশাপাশি ভূগর্ভস্থের পানির স্তর নিচে নেমে গিয়ে এলাকা মরুকরণের দিকে যাবে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে কামনা রাণীর নামে পন্ডিতপুর মৌজার ৩১৫ দাগে বিদ্যুৎচালিত অগভীর নলকূপ এসটিডবিøউ স্থাপনের অনুমোদন দেয়। কিন্ত সেখান থেকে গভীর নলকূপের দূরত্ব মাত্র ৭০০ ফুট। অথচ কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত ক্ষুদ্রসেঁচ নীতিমালা ২০১৪ এর ধারা ৫.৩.১ (ঙ) ২ অনুযায়ী একটি গভীর নলকূপ থেকে অগভীর নলকূপের দূরত্ব কমপক্ষে ১৭০০ ফুট হতে হবে।
এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ৩১৫ দাগে অগভীর নলকূপটি স্থাপনের অনুমোদন দিলেও এর বোরিং করা হয় এর থেকে বেশ কিছু দূরে ৩১৯ দাগে। অভিযোগ করা হয় যে, পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী কোন বিদ্যুৎ খুঁটি থেকে ১৩০ ফুটের বেশি দূরত্বে সংযোগ দেয়া যায়না। ৩১৫ নং দাগে বোরিং করা হলে তা ২০০ ফুটের বেশি দূরত্বে হতো। তাই ৩১৯ দাগে এটি খনন করা হয়। বিএমডিএ এর নিয়মানুযায়ী অনুমোদিত স্থান স্থানান্তরের কোন বৈধ প্রক্রিয়া অনুসরণ না করেই অন্য দাগে খনন করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারাও অবৈধভাবে ৩১৫ দাগের পরিবর্তে ৩১৯ দাগে বিদ্যুৎ সংযোগ দেয়। কর্ণেক বর্ম্মণ গত ১৪ জানুয়ারি এব্যাপারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে। এ অভিযোগের ভিত্তিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ মহাদেবপুর জোনের সহকারি প্রকৌশলী ইমাদাদুল হক ১৬ জানুয়ারি ওই অবৈধ অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ মহাদেবপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর পত্র দেয়।
ওই পত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিদ্যুত বিভাগ ওই অগভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। বিএমডিএ এর সহকারি প্রকৌশলী তার পত্রে উল্লেখ করেন যে, ১৯৯০ সালে স্থাপিত গভীর নলকূপ থেকে মাত্র ১০৫০ ফুট দূরে ওই অগভীর নলকূপটি স্থাপন করা হয়েছে যা সমন্বিত ক্ষুদ্রসেঁচ নীতিমালা ২০১৯ এর পরিপন্থি। ওই অগভীর নলকূপের কোন বৈধ কাগজপত্র নাই ও সঠিক দাগ নম্বরে স্থাপন করা হয়নি। বর্তমান দাগ ও খতিয়ান নং সঠিক নয়।
বিধিবহির্ভূতভাবে স্থানান্তর করা হয়েছে। সুত্রমতে একই কমান্ডিং এরিয়ায় অযাচিতভাবে দুইটি সেঁচযন্ত্র স্থাপন করার কোন প্রয়োজন নাই। এতে পানি ব্যবহার নিয়ে কৃষকদের মধ্যে দ্ব›দ্ব ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিধি বহির্ভূতভাবে অন্য দাগে স্থাপন, সেঁচ নালা স্থাপন ইত্যাদি কর্মকান্ড সেঁচ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অনিয়ম। সার্ভিস ড্রপ তার টেনে অনুনমোদিতভাবে এসটিডবিøউ স্থাপন ভূগর্ভস্থ পানি নীতিমালার পরিপন্থি।
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ওই সংযোগটি সেসময় বিচ্ছিন্ন করলেও মাত্র তিন দিন পর তাতে পুণঃসংযোগ দেয়। বিষয়টি জানতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ এর মহাদেবপুর অফিসে গিয়ে জানা যায় সহকারি প্রকৌশলী ছুটিতে আছেন। তার দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী এবাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত বছরের নতুন সার্কুলার অনুযায়ী একটি গভীর নলকূপ থেকে এসটিডবিøউ এর দূরত্ব হবে কমপক্ষে ১৫৫০ ফুট হতে হবে। পন্ডিতপুরের এসটিডবিøউটি এর চেয়ে কম দূরত্বে রয়েছে।
বিষয়টি সংশোধন করা হচ্ছে বলেও তিনি জানান। এব্যাপারে মোবাইলফোনে অভিযুক্ত কামনা রাণীর স্বামী পরেশ চন্দ্র বর্ম্মণের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে রাজি হননি। এ বিষয়ে মহাদেবপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার রবিউল আলম ৩১৯ দাগে বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, কাগজে কলমে ৩১৫ দাগ আছে বলেই সেখানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
উপজেলা সেঁচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ জানান, যে সব জায়গায় অনিয়ম হয়েছে সেগুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। পন্ডিতপুরে গভীর নলকূপের কমান্ডিং এরিয়ার মধ্যে অবৈধভাবে অগভীর নলকূপ স্থাপন করা হয়ে থাকলে সেটাও সংশোধন করা হবে।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত কয়েক বছর ধরে মোটা অংকের অর্থের বিনিময়ে অসংখ্য গভীর নলকূপের কমান্ডিং এরিয়ায় বিদ্যুৎচালিত অগভীর নলকূপ এসটিডবিøউ স্থাপনের অনুমোদন দিয়েছে। এনিয়ে এলাকার চাষিদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। এসব নিয়ে প্রায়দিন উপজেলার বিভিন্ন মাঠে দলাদলী, মারামারি সংঘটিত হচ্ছে। কৃষকদের মধ্যে বাড়ছে মামলা-হামলার ঘটনা।