• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে অটোরিকশা চুরির মূলহোতা গ্রেফতার, মালামাল উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা চুরি মামলার তিন ঘন্টার মধ্যে চুরির মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃরা হলেন- নাগেশ্বরী উপজেলার হাছনাবাদ ইউনিয়নের চরুয়াপাড়া গ্রামের দ্বীন ইসলামের পুত্র মোঃ আকিনুল ইসলাম আপেল(৩২) ও বানিয়াপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মোঃ আবু সিদ্দিক(৩৫)।

পুলিশ জানায়, অটোরিকশা চালক সাইদুল ইসলামকে চেতনানাশক ঔষধ খাইয়ে চোর চক্রের মূলহোতা আকিনুল ইসলাম আপেল অটোরিকশাটি নিয়ে নাগেশ্বরী উপজেলার আবু সিদ্দিকের কাছে বিক্রি করে। এ ঘটনায় সোমবার রাতে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান অভিযান চালিয়ে সোমবার(১২ ফেব্রুয়ারি) রাতে চোর চক্রের মূলহোতা আকিনুল ইসলাম আপেলকে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে নাগেশ্বরী উপজেলার ব্যাপারীহাট নামক বাজারে অপর চোরাকারবারি আবু সিদ্দিকের দোকান থেকে চোরাইকৃত অটোরিকশাটি উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক দুই চোরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তারা দীর্ঘদিন থেকে অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনা-বেচার সাথে জড়িত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category