খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার রেলওয়ে স্টেশনে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ । গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) দুপুর ১ টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্লাটফরম থেকে এই বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, অজ্ঞাত ওই বৃদ্ধটি সান্তাহার স্টেশন এলাকায় থাকতেন। গত মঙ্গলবার দুপুরে অসুস্থ্যতার কারনে সান্তাহার স্টেশনের তিন নম্বর প্লাটফরমের আরানেবি অফিসের দক্ষিন পাশে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারনে মার যায় বলে স্থানীয়রা সংবাদ দেন। এরপর তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান প্রাথমিক ভাবে ধারনা বৃদ্ধটি অসুস্থ্যতায় মারা যেতে পারেন। লাশের পরিচয় সনাক্তের জন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে।