• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৬

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(২১ ফেব্রুয়ারি) গভীররাতে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র হাবিবুর রহমান হবি(৪৭), পাইক পাড়া গ্রামের ইউনুস আলীর পুত্র আহাদ আলী(৪৫), আব্দুস ছামাদের পুত্র শামীম হোসেন (২৫), ব্যাঙ্গের ভিটা গ্রামের মোক্তার আলীর পুত্র শাহ আলম(৩০), ছাদেকুল ইসলাম(২৬) ও হাজীপাড়া গ্রামের মুরাদ আলীর পুত্র মিজানুর রহমান(৪৬)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দূর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় মাস্টার পাড়া গ্রামে হাবিবুর রহমানের বসতবাড়ীর ভিতরে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category