স্টাফ রিপোর্ট, বুলবুল আহমেদ ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় যানবাহনের টায়ার পুড়ে অভিনব কায়দায় অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি করে পরিবেশ দূষণের দায়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক এক কারখানার অভিযুক্ত কে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভুমি কর্মকর্তা) ফিরোজ হোসেন।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহ মাঠ এলাকায় অবস্থিত ফারজানা রিসাক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেনের নেতৃত্বে বগুড়া র্যাব-১২ সদস্যদের সহোযোগিতায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর এলাকায় বেশ কিছু দিন ধরে বিভিন্ন যানবাহনের টায়ার পুড়ে ফারজানা রিসাইক্লিং ওয়েল প্লান্ট নামক কারখানায় অভিনব কায়দায় অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি করায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এলাকাবাসীর সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন র্যাব-১২ সদস্যদের
সহোযোগিতায় বশিপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারখানার অভিযুক্তকে পৃথক ভাবে মামলার দুটি ধারায় ১লাখ ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করে।
এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ ভাবে ফার্নিস ওয়েল তৈরি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।