স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় কারাগারে মৃত্যুবরণকারী নজিপুর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুতিবুলের পরিবারের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে নওগাঁর পত্নীতলায় গ্রামের বাড়িতে মতিবুলের এর ছেলে-মেয়ের সাথে সাক্ষাৎ করে সার্বিক খোঁজ খবর নেন বিএনপি
চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল,রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন,কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান,ও নওগাঁ জেলা বিএনপি আহবায়ক কমিটি নেতৃবৃন্দ ও পত্নীতলা থানা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।