মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬জন জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ ফেব্রæয়ারি) দিনগত রাত রাত ২টায় মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া মধ্যপাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।
আটককৃত জুয়াড়ীরা হলো: মোঃ শাহিন (৪২), মোঃ সোহেল (৩৬), মোঃ শামিউল গণি (২৩), মোঃ মিঠু আলী (২৬), মোঃ হাসান আলী (৪৫) ও মোহাম্মদ আলী খান সোহেল (৩২) । তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ বিষয়ে আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।