• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস সন্দেহে যুবক আটক

দিনকাল বিডি ২৪ / ১৭৯ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁস সন্দেহে মোঃ আলামিন খান নামে এক যুবক আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। আটকআলামিনপুটিখালিইউনিয়নেরসোনাখালি, গ্রামের মোমাসুদ খান এর ছেলে ।

ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা একটি পরিক্ষা কেন্দ্র এলাকায় দাখিল পরীক্ষার ইংরেজী প্রথম পত্রের প্রশ্ন পত্র ফাঁস হওয়া সন্দেহে এক জনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান। ঘটনার সাথে জড়িত সন্দেহে আরো ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (০৩ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলমান প্রথম পত্রের ইংরেজী পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

মোরেলগঞ্জের পোলেরহাট মাদ্রাসা কেন্দ্রের পাশে একটি দোকানে বসে নিজ মোবাইল ওয়ার্টসপে মো আলামিন খান (২১) নামের এক যুবক প্রশ্ন দেখ ছিল। তার এই আচরন সন্দেহ হলে ইউ এনও তাকে আটক করে পুলিশে দেয়। এসময় এই যুবকের ফোন নাম্বারে উপজেলার বিভিন্ন মাদ্রাসার তিনজন শিক্ষকের ফোন কল আসে সেই সূত্র ধরে তিনজনের নামে পুলিশ মামলা করেছে । ফোন কলের সূত্রে অন্য এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ফুলহাতা দারুল কুরআন ফজলুল করিম দাখিল মাদ্রাসা শিক্ষক আব্দুল আলিম, পঞ্চকরণ সিরাজ স্মৃতি দাখিল মাদ্রাসার শিক্ষক নজরুলগাজীএবং সোনাখালীআহমাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ইয়াকুব মাওলানার বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে মোবাইল ফোনে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান।

নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান আরো বলেন, এটি একটি চক্র। এই চক্রের সাথে অনেকেই জড়িত রয়েছে। আমরা যুবক আলআমিনের ফোনে প্রশ্নপত্র পেয়েছি। সে শিক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহ করছিলেন। প্রশ্ন ফাসের সাথে জড়িত থাকার অপরাধে আলআমিনসহ ৩শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্বরত ২১ শিক্ষককে পরিক্ষার দায়িত্ব পালন থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষা গুলোতে দায়িত্ব পালন করবেন। পোলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে চলমান ইংরেজী প্রথম পত্রের পরীক্ষায় ৪৭৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছেন।

তবে এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান,আসলে পরীক্ষা কেন্দ্রের পাশে আটক আলামিন তার ফোনে অন্য একটি পরিক্ষার প্রশ্ন দেখছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐ পথ দিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহ হলে আটক করে। এর পর তার ফোনে৩ জনশিক্ষক নক করায় তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। এটি কোন প্রশ্ন ফাঁস না ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category