• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার করেছে র‍্যাব

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান,জেলা প্রতিনিধি,পটুয়াখালী:

পটুয়াখালী থেকে ইমাম হাসান নামে এক ভুয়া ডিজিএফআই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত ইমাম হাসানকে তার পটুয়াখালীর বাসভবন থেকে আটক করা হয়।

এসময় তার কাছথেকে ডিজিএফআই এর একটি ভুয়া আইডি কার্ডসহ লক্ষাধিক টাকার একটি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১শ ৮০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ইমাম হাসান বাংলাদেশ বিমান বাহিনীর একজন বহিষ্কৃত সদস্য।

তিনি এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে বিমান বাহিনীতে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩০ জন যুবককে আটকে রেখে মুক্তিপণ আদায়ের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে পল্লবী থানার ডিএমপির হাতে গ্রেপ্তার হন।

ভুয়া ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রকার প্রতারণামূলক কর্মকান্ডের সত্যতা এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍্যাব ৮ ও সিপিসি ১, পটুয়াখালী ক্যাম্পের অভিযানে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে দেখা যায় গ্রেফতারকৃত ইমাম হাসান ডিজিএফআই কর্মকর্তার পরিচয় দিয়ে একজনকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করছেন। ভিডিও চিত্রটি র‍্যাব-৮ এর নজরে আসলে র‍্যাব ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমাম হাসানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category