• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাউফলে ছাত্রলীগ নেতা ও ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ বুধবার, ৬ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীকে মারধর, দোকান ভাঙচুর এবং পরবর্তীতে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী।

আজ বুধবার বেলা বারোটায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী বাজারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী ফিরোজ মাতব্বর অভিযোগ করে বলেন, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদার টাকা না দেয়ায় ছাত্রলীগ নেতা সৌমিক, সৌমিকের ফুফাতো ভাই জাবির, জসিম আকন, শামিমসহ ৬/৭ জন যুবক একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীর সামনে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমাকে এলোপাথাড়ি মারধর করে, আমার দোকান ভাঙচুর করে এবং দোকানের বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাউফল থানায় এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দিলে পুলিশ তদন্তের নামে কালক্ষেপন করে। পরবর্তীতে চাঁদাবাজী ও ভাঙচুরের ধারা বাদ দিয়ে মারামারির মামলা দায়েরের জন্য মানসিক ভাবে চাপ সৃষ্টি করে। এরপরে আমি পরবর্তীতে এজাহার জমা দেই। এই সময় ক্ষেপনের সুযোগ নিয়ে হামলাকারী জাবির আহত হওয়ার মিথ্যা অভিনয় করে আমার বিরুদ্ধে মারধর, ৫০ হাজার টাকা ও স্বর্নের চেইন ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দিলে সেই অভিযোগ এজাহার ভুক্ত করেন ওসি। যেখানে আমাকে মারধর ও প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনার একাধিক নিরপেক্ষ সাক্ষী রয়েছে, সেখানে কিভাবে আমার বিরুদ্ধে হামলাকারীরা মামলা এজাহার করতে পারেন? বিষয়টি আমার বোধগম্য নয়।

মারধর ও চাঁদাবাজীর ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে সন্ত্রাসীদের কালো টাকার বিনিময়ে পুলিশ এই মিথ্যা মামলা গ্রহণ করতে পারে বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী ফিরোজ মাতব্বর।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার সাথে ঘটে যাওয়া ঘটনার সঠিক বিচার চাই এবং আমার বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলার প্রতিকার চাই। আমি যাতে সুখে শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারি সে বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা ইবনে ফারুক সৌমিক বলেন, আমি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী হওয়ায় বিরোধী পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মারামারি কিংবা চাঁদাবাজির ঘটনার সাথে আমি জড়িত না।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতি মামলা নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category