• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ৯ মার্চ, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ একটি জিআর মাদক মামলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্রী মহাদেব চন্দ্র (৩২) কে গ্রেফতার করেছে। সে আদমদীঘি উপজেলার সান্দিড়া নিশীপাড়া গ্রামের মৃত সু চন্দ্র প্রামানিকের ছেলে। গত শুক্রবার (৮ মার্চ) রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২১ সালের একটি মাদক মামলায় আসামী শ্রী মহাদেব চন্দ্রকে জয়পুরহাট আদালত দোষী সাবস্ত করে যাবতজীবন কারাদন্ডের আদেশ দেন। সে পলাতক ছিল। সম্প্রতি তার বিরুদ্ধে কারাদন্ডের গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত। গত শুক্রবার গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম ফোর্সসহ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান পরদিন শনিবার আসামীকে আদালতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category