• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘির এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঢাকা থেকে গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ সোমবার, ১১ মার্চ, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আল আমিনকে আদমদীঘি থানা পুলিশ গ্রেফতার করেছে। গত রোববার (১০ মার্চ) ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন আদমদীঘি উপজেলার কদমা করজবাড়ি গ্রামের আতাউর রহমানের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, বগুড়ার চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত আল আমিন-এর বিরুদ্ধে ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় সম্প্রতি এক বছরের কারান্ডের আদেশ দেন। এরপর থেকে সে পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত সাজার গ্রেফতারী পরোয়ানাজারি করেন। এদিকে গোপন সংবাদে আল আমিনের অবস্থান শনাক্ত করে আদমদীঘি থানার এএসআই খলিলুর রহমান ফোর্সসহ গত রোববার সন্ধ্যায় ঢাকার সাভার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরদিন গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত আল আমিনকে আদারতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category