• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

মেয়ে জামাইয়ের কুড়ালের আঘাতে প্রাণ গেল শ্বশুরের

দিনকাল বিডি ২৪ / ২৬০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে মেয়ে জামাইয়ের কুড়ালের আঘাতে মোগল মোল্লা (৫৫) নামে একজন নিহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোগল মোল্লা মৃত্যু বরন করেন। নিহত মোগল মোল্লা উপজেলার খাশিমারা গ্রামের মৃত মোছকত মোল্লার

ছেলে। এঘটনায় মেয়ে জামাইয়সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যাক্তিরা হলেন, নিহত মোগল মোল্লার জামাই খাশিমারা হইবর রহমানের ছেলে আব্দুল লতিফ (৩৮), মুন্সি নাংলা গ্রামের আব্দুল এর ছেলে হইবর রহমান (৬০), খাশিমারা গ্রামের ফটিক মোল্লার ছেলে দুলাল মোল্লা (৪৫)।
মামলার এজহারসূত্রে জানাগেছে, দীর্ঘদিন থেকে শশুর মোগল মোল্লা ও মেয়ে জামাই আব্দুল লতিফের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। বিয়ের পর থেকেই আব্দুল লতিফ তার শশুর বাড়িতে থাকতো।

গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে নিজস্ব জমির একটি নালায় মোগল মোল্লা ও তার ছোট ভাই মুকুল মোল্লা মাছ ধরতে যায়। এসময় আব্দুল লতিফ তার শ্বশুর মোগল মোল্লাকে মাছ ধরতে বাধা দিলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আব্দুল লতিফ কুড়াল দিয়ে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা মোগল মোল্লাকে গুরুতর আহত অবস্থায় মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। পরে মোগল মোল্লার অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। ১৭ এপ্রিল বুধবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোগল মোল্লার মৃত্যু হয়।

এঘটনায় নিহত মোগল মোল্লার স্ত্রী মোছা: সানোয়ারা বেগম (৫৩) বাদী হয়ে সাত জনকে আসামী করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামীরা হলেন, মো: শাকিল পিতা মোগল মোল্লা, নজরুল মোল্লা পিতা ইজ্জত মোল্লা, মন্নিকা স্বামী আব্দুল লতিফ, মোছা: সাজেদা বেগম স্বামী মোগল মোল্লা।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহাম্মদ বলেন, মোগল মোল্লা নামে একজন নিহত হয়েছে। এঘটনায় তার মেয়ে জামাই আব্দুল লতিফসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category