• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে চুরি হওয়া স্কুল ছাত্রীর বাইসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাইসাইকেল চুরির সাথে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরের হিঙ্গনরায় গোরস্থান পাড়ার বাবু মিয়ার মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী সৃতি আক্তার(১৪) বাইসাইকেল দিয়ে স্কুলে যাতায়াতসহ প্রয়োজনীয় কাজকর্ম করতো। গত ২২ এপ্রিল দুপুরে গরুর খাবার আনার জন্য মিস্ত্রিপাড়া এলাকায় গেলে মেয়েটির সাইকেলটি চুরি হয়ে যায়।

এ বিষয়ে কুড়িগ্রাম থানায় একটি মামলা রুজু করা হয়। পরে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামী সনাক্ত করে এবং চুরির সাথে জড়িত মূলহোতা সদর উপজেলার পলাশবাড়ী আমবাড়ী এলাকার রানা মিয়া (২৮)কে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামী শিবরাম সরদারপাড়া এলাকার মোঃ দুলু মিয়া (৪০)কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার বসতবাড়ীর টিনসেড ঘর থেকে চুরি হওয়া বাইসাকেলসহ আরও ৬ টি বাইসাইকেল উদ্ধার করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত দুই আসামী কুড়িগ্রাম থানা এলাকার অভ্যাসগত চোর। তাদেরকে চোরাই মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category