• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

যৌতুক না দেওয়ায় স্বামী, শ্বশুর শ্বাশুড়ীর নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
যৌতুক না দেওয়ায় স্বামী, শ্বশুর ও শাশুড়ীর নির্যাতন থেকে রক্ষা পেতে এবং অসুস্থ্য শিশু সন্তানদের চিকিৎসাসহ যাবতীয় ভরণপোষণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভু্ক্তভোগী নারী।

ভু্ক্তভোগী “সেলিনা আক্তার” নামে এই নারী শনিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার উত্তর চরবওলা এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে সেলিনা আক্তার বলেন, ৪ বছর আগে জামালপুর সদর উপজেলার উলুআটা গ্রামের আইন উদ্দিনের ছেলে আরিফুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শাশুড়ী যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন শুরু করে। তাদের ঘরে জমজ সন্তানসহ ৩টি পুত্র সন্তান রয়েছে।

গত ৬ মাস আগে সিজারের মাধ্যমে জমজ পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু পরিতাপের বিষয় যে, তার স্বামী শিশু সন্তানের কোন প্রকার খোঁজ-খবর নিচ্ছে না। এরই মধ্যে জমজ সন্তানেরা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ভুক্তভোগী সেলিনার ভাইয়েরা জমজ সন্তানদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং ১৬ দিন চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে। কিন্তু অদ্যবধি তার স্বামী আরিফুল ইসলাম ও শশুরবাড়ির লোকজন খোঁজ-খবর নেয়নি।

উল্টো মুঠোফোনের মাধ্যমের ২০ হাজার টাকা দাবি করছে। তার বাবা মারা গেছে, ভাইয়েরাও খুবই দরিদ্র। বর্তমানে তিনি তার বাবার বাড়ি মাদারগঞ্জ উপজেলার উত্তর চরবওলা এলাকায় তিন শিশু সন্তান নিয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category