• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পার্বত্য রাঙ্গামাটির কাপ্তাইস্থ কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ড

দিনকাল বিডি ২৪ / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম :
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে রবিবার (৫ মে) সকাল সাড়ে ৭ টায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।
তিনি বলেন, রবিবার সকালে বজ্রপাতসহ ঝড়, বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, সকাল ৭.৪৫ এর দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হতে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়।

সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরুপণ করা হবে।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, সকাল ৭.৫০ এর দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৮.৫০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত: হতে পারে বলে আমাদের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category