• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে ভাড়াটে বাহিনী দিয়ে ধান কাটার অভিযোগ, আটক ২

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ রবিবার, ৫ মে, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সরকারি দীঘির পাড় গ্রামে ভাড়াটে বাহিনী দিয়ে ধান কাটার অভিযোগে ট্র্যাক ও এ্যাম্বুলন্সসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে।

থানা পুলিশ ও স্থানীয়দের নিকট হতে জানা গেছে, দীর্ঘদিন হতে ওই গ্রামের বাছরত উল্লার ছেলে আব্দুল কুদ্দুস মিয়া, খলিলুর রহমানের সাথে প্রতিবেশি আব্দুল জলিল মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান ও সোনা মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে আদালতে ও হাইকোর্টে একাধিক মামলা চলমান রয়েছে। মামলার রায়ের ভিত্তিত্বে আব্দুল কুদ্দুস মিয়ার গ্রুপ বিরোধপূর্ণ প্রায় ১২ বিঘা জমিতে ইরি-রোব চাষাবাদ করেন।

হঠাৎ করে রোববার মোস্তাফিজার রহমান গ্রুপ ওই রায় হাইকোট স্থগিত করেছে মর্মে দাবি করে গাইবান্ধা জেলা শহর হতে ট্র্যাক এবং অ্যাম্বুলেন্স যোগে অন্তত ৫০০ ভাড়াটে বাহিনী নিয়ে এসে বিরোধপূর্ণ জমির ধান কাটা শুরু করেন। খবর পেয়ে গাইবান্ধা ও সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একটি ট্র্যাক, একটি এম্বুলেন্সসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী গ্রাম পুলিশ সূর্য্য মিয়ার জানান, ঘটনাস্থল সংলগ্ন তার বাড়ি। রোববার দুপুরে হঠাৎ করে ট্র্যাক, এম্বুলেন্স, ব্যাটারি চালিত অটোভ্যান, মোটরসাইকেল যোগে অন্তত ৫০০ জন ভাড়াটে লোকজন দেশীয় লাঠি সোডা নিয়ে এসে বিরোধপূর্ণ জমির ধান কাটা শুরু করেন। গ্রাম পুলিশসহ স্থানীয় কিছু সংখ্যক লোকজন তাদেরকে বাধা দেয়। এরপরও জবর দখল করে ধান কাটা শুরু করে ভাড়াটে বাহিনী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আব্দুল কুদ্দুস মিয়ার গ্রুপের লাবু খানের ভাষ্য, হাইকোটের আদেশের ভিত্তিত্বে জমির ধান কাটা হয়েছে। বিরোধপূর্ণ জমির সমস্ত কাগজপত্র তাদের দাবি করেন। জোর পূর্বক ওই গ্রুপ (মোস্তাফিজার রহমান) এতদিন জমি দখল করে আসছিল।

মোস্তাফিজার রহমানের বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে তারা জমি ভোগদখল করে আসছে। হঠাৎ করে হাইকোটের রায়ের কথা বলে ভাড়াটে বাহিনী দিয়ে ধান কাটা শুরু করে ওরা (আব্দুল কুদ্দুস মিয়ার গ্রুপ)।

থানার ওসি মো. মাহবুব আলমের জানান, দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমির ধান কাটার জন্য একটি পক্ষ বহিরাগত লোকজন নিয়ে এসেছিল। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে একটি ট্র্যাক, একটি এম্বুলেন্সসহ ২ জনকে আটক করা হয়েছে। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category