• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরের লালপুরে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

আনিসুর রহমান (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সোমবার (০৬ মে) সকালে লালপুর উপজেলা পরিষদ চত্বরে লালপুর-বনপাড়া সড়কে গোপারপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে এ কর্মসূচির পালিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ হোসেন সাদি, লালপুর ্পুজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভূঁইয়া, গোপালপুর ফেওর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন, নিহত মঞ্জুর ভাই মোস্তাক প্রমুখ। এসময় বক্তারা ‘মঞ্জুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন।’

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ১১ টার দিকে গোপালপুর আজিমনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রবিউলের কনফেকশনারীর দোকানের সামনে গুলি করে মঞ্জু কে হত্যা করে দুর্বৃত্তরা।ঘটনার পরে নিহতর বড় ভাই মাসুদ রানা বুধবার (১ম) বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১০-১৩ বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।

ঘটনার পরে নিহতের বড় ভাই মাসুদ রানা জানিয়েছিলো, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল সুগার মিলের ১ নম্বর ফটকের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলার ২ নম্বার আসামী ছিলেন আওয়ামী লীগের নেতা মঞ্জুরুল রহমান মঞ্জু। ‘পুর্ব বিরোধের জেরে মঞ্জুরকে হত্যা করা হতে পারে।’

লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান, আওয়ামী লীগ মঞ্জু হত্যার ঘটনায় নিহতের বড় ভাই মাসুদ রানা বুধবার ( ১ম) বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১০-১৩ বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। ওই দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল রোববার এজাহারনামীয় আরো দু’জনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাঁকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category