• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় পাঁচ মাদক সেবনকারী আটক

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ মে, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪ লিটার বাংলা মদ সহ চার মাদক সেবনকারীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল। নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের সুবেদার মুনসেদ আলী জানান, শুক্রবার দিবাগত রাতে আরআইবি (এফএস) সদস্য দিদার হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ০৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোনে এবং

সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে ৩ কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে সোহাতি মোড়ে অভিযান পরিচালনা করে মাদক সহ চার ব্যাক্তিকে আটক করেছেন। আটককৃতরা হলেন পোরশা হাড়িপাড়া গ্রামের মুগোলের ছেলে তাপস প্রামানিক (২৯), দিঘিপাড়া গ্রামের মৃত গোলাফ্ফরের ছেলে মুসা শাহ্(৩০), পোরশার আহম্মেদ আলীর ছেলে আবু মুসা (৩৫) ও মহাদেবপুর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্রের ছেলে সাধন চন্দ্র (৩০)। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার শীতলী এলাকা হতে রাশিদুল ইসলাম(৩২) নামে এক মাদক সেবনকারীকে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে বিজিবি টহলদলের সদস্যরা। সে নিতপুর বড়বাগান এলাকার নাসিরুললের ছেলে। তাকেও থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কতৃপক্ষ জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category