• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে অগ্নিকান্ডে কাঠের “ছ“ মিলসহ ছয়টি দোকান ভস্মিভূত ২৫লক্ষ টাকার ক্ষতি

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বুধবার, ২২ মে, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে অগ্নিকান্ডে একটি কাঠের “ছ“ মিলসহ হোমিও ওষুধের দোকান,ফলের দোকান মুদি দোকান ও নাপিতের সেলুনসহ ৬টি দোকান ঘর ও মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ২০/২৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয় গেট সংলগ্ন কাচুঁর মোড় জসিম কমপ্লেক্সে ।

মার্কেটের মালিক কালীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডল জানান,বুধবার ভোর রাতে হঠা’ করেই তার সোনা করাত কল কাঠের “ছ“ মিলে আগুন দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করার চেষ্টা করে। ততক্ষনে সোনা করাত কল “ছ“ মিল থেকে আগুন ছড়িয়ে পরে একটি মুদি ও ফলের দোকান,একটি হোমিও ওষুদের

চেম্বার,একটি ডিমের দোকান এবং একটি সেলুন ও মালামাল রাখার গুদামসহ ৬টি দেকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২০/২৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন ধরেছে নাকি কেউ আগুন ধরে দিয়েছে তা এখনো স্পস্ট করে বলতে পারছেননা তিনি।

রাণীনগর ফায়ার সার্ভিস ষ্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন,খবর পেয়ে সাথে সাথে সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়েছে। ততক্ষনে করাত কলসহ ৫/৬টি দোকান ঘর ও মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,অগ্নিকান্ডের ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category